Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা বিএনপি নেতার ছেলে অনিক নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 16, 2025 10:02 am

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের ছোট ছেলে শাহেদুল ইসলাম অনিক (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনিকের বন্ধু আবু সাঈদ (২৩)। আবু সাঈদ কিশোরগঞ্জ জেলা শহরের উকিল পাড়া এলাকার টিটু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা নিহত অনিকের বাবা আমিনুল ইসলাম আশফাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় অনিক তার বন্ধুদের নিয়ে করিমগঞ্জে তাদের আরেক বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে অনিক তার বন্ধু আবু সাঈদের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। পথে জাফরাবাদ বাগান বাড়ি এলাকায় অন্য মোটরসাইকেল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে দুইজন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।

স্থানীয়রা তাদের দ্রুত কিশোরগঞ্জ জেলা শহরের পপুলার হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় দিকে অনিক মারা যায়। আবু সাঈদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার বুকের পাঁজর ও কোমড়ের হাড় ভেঙে গেছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে অনিকের মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জের বাড়িতে আনা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

গাইবান্ধায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক সংবাদটি সঠিক নয় : বিপিসি

পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িক স্থগিত

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম