শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ৩ জন আটক

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে ২৪ ঘন্টার মধ্যেই অটো উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের ৩ জন আটক।

অটোরিক্সা চালককে নেশাজাতীয় পানীয় খাইয়ে সর্বস্ব লুটে নেওয়ার এক চাঞ্চল্যকর চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দামী অটোরিক্সাটিও।

ঘটনার নেপথ্যে গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেলে আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম সাকিনস্থ সাইনবোর্ড বাজার এলাকা থেকে একটি চক্র অভিনব কায়দায় নেশাজাতীয় জুস খাইয়ে এক চালক মনিরুল আলমকে অচেতন করে তার ২,৬০,০০০ টাকা মূল্যের সবুজ রঙের আট সিটের অটোরিক্সাটি (চেসিস নং: XGDS-2025060205) নিয়ে চম্পট দেয়।

পুলিশের অ্যাকশন ও বীরত্বগাথায় ভিকটিমের ভাই জাহাঙ্গীর আলম থানায় জিডি করার পরপরই অ্যাকশনে নামে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনের সরাসরি তত্ত্বাবধানে এবং তাঁর সুদক্ষ নির্দেশনায় একটি চৌকস টিম গঠিত হয়। এসআই নাহিদ ও এসআই সবুজের নেতৃত্বে পুলিশ দল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার দুর্গম এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।

পুলিশের বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সহায়তায় তাড়াইল থানার কাজলা চকপাড়া মোড়লবাড়ী থেকে প্রথমে মূল আসামী মোঃ রিপন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই ভয়ংকর চক্রের অন্য দুই সদস্য মোঃ জসিম উদ্দিন (৩০) ও মোঃ আঃ সালামকে (৪০) গ্রেপ্তার করা হয়।

এবং তদন্তে বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য আসামী জসিম উদ্দিনের বিরুদ্ধে পূর্বের ৯টি মামলা রয়েছে।আসামী রিপন মিয়ার বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা।আসামী আঃ সালামের বিরুদ্ধেও রয়েছে ৪টি দুর্ধর্ষ মামলা।এরা মূলত একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সহায়-সম্বল লুটে আসছিল।

জনসাধারণের প্রশংসা ত্রিশাল থানার ওসির দূরদর্শী নেতৃত্ব এবং এসআই নাহিদ ও সবুজের এই সফল অভিযানে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পুলিশ বাহিনীর এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন।

অনেকেই বলছেন, “পুলিশ যখন জনগণের বন্ধু হয়ে পাশে দাঁড়ায়, তখন অপরাধীরা পালানোর পথ পায় না।”অপরাধী যত শক্তিশালীই হোক, আইনের হাত থেকে রেহাই নেই ত্রিশাল থানা পুলিশ তা আবারও প্রমাণ করল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩