Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ঐতিহ্যবাহী চরমোনাইর মাহফিল আজ থেকে শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 4:52 pm

মাহবুব হাসান, নলছটি প্রতিনিধিঃ

আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার দেশব্যাপী বিস্তৃত, সংগঠিত ও জনপ্রিয় ধারা চরমোনাই তরিকার ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ বুধবার শুরু। ঐতিহ্যবাহী মাহফিল প্রতিবছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়।

দুপুরে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও সমাপনী বয়ান পেশ করবেন চরমোনাই পীর। আর মাঝের তিনটি বয়ান পেশ করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বয়ান করেন। চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কর্তৃক আয়োজিত মাহফিলের ব্যবস্থাপনায় থাকে বাংলাদেশ মুজাহিদ কমিটি। মাহফিলের ২য় দিন ২৭ নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। ৩য় দিন একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।

মাহফিলে আগত মুসল্লিদের সেবা ও শৃঙ্খলার জন্য সহস্রাধিক স্বেচ্ছাসেবক থাকবেন। চিকিৎসার জন্য একশ শয্যার হাসপাতাল রয়েছে যেখানে দেশের শীর্ষ চিকিৎসকরা সার্বক্ষণিক জরুরী সেবা প্রদান করবেন। দুইটি ওয়াটার এ্যাম্বুলেন্সসহ ৫ টি এ্যাম্বুলেন্স থাকবে রোগীদের জরুরী স্থানান্তরের জন্য। নিরাপত্তার জন্য পুলিশ-আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। ফায়ার সার্ভিসের একটি দল সদাপ্রস্তত অবস্থায় থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার

বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উপহার

দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি

নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

জাকসু নির্বাচনে সাবেক প্রক্টর ফিরোজের ভাগ্নের প্রচারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা