Friday , 1 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 1, 2025 9:04 am

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আদর্শগ্রাম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাৎ হোসেনের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে (১ আগষ্ট) শুক্রবার সকালে স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন।

রাজাপুর-উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় নারী-পুরুষসহ এলাকার নানা শ্রেণির মানুষ। এসময় মারিয়া, মিতু, আউয়াল, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদারসহ অনেকে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, শিক্ষক শাহাদাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন। গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় কোচিংয়ের সময় তিনি দ্বিতীয় শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন। ঘটনার জেরে শিশুটির মা রাজাপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেনি এবং তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, অভিযোগের পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং দ্রুত তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা

কুড়িগ্রামে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

ঝালকাঠিতে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

পাটগ্রামে লাইসেন্স বিহীন পেট্রোল ডিপো বন্ধের নির্দেশ ১০হাজার জরিমানা

চৌদ্দগ্রামে ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতার দাবিতে এনসিপির মানববন্ধন

চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

খুবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী

জনগণের শান্তির পক্ষে কাজ করব : ফজলুল হক মিলন

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত