Thursday , 11 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 11, 2025 12:29 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের তরমুগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, সরকারি অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তদবির-দালালির অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক স্মারকে তাকে এ বিষয়ে অবহিত করা হয়। সেখানে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮)-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় “অসদাচরণ” ও “দুর্নীতি”-র দায়ে অভিযুক্ত করা হয়। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

আনা অভিযোগগুলো হলো:

বিদ্যালয়ের কার্যদিবসে তিনি নিয়মিত শ্রেণি পাঠদান না করে উপজেলা শিক্ষা অফিস, রিসোর্স সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানে ঘোরাঘুরিসহ বিভিন্ন তদবিরমূলক কাজে লিপ্ত থাকেন।

নিজে পাঠদান না করার পাশাপাশি সহকারী শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণেও উদাসীন ছিলেন।

বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সহকারী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাদারীপুর সদর উপজেলায় প্রায় আড়াই কোটি টাকার জমি ক্রয় করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অভিযোগপত্রে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড একজন সরকারি কর্মচারীর জন্য শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অপরাধ হিসেবে গণ্য। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খানের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আলোচিত সংবাদ প্রসঙ্গে কুবি উপাচার্যের বিবৃতি

ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো সদর উপজেলা এনসিপির নেতৃবৃন্দ

দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

এইচএসসি ও সমমানে রেকর্ড ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত