Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 1:39 pm

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সংবাদ প্রকাশের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় এক সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হুমকির শিকার হয়েছেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউক। গত শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাউফল থানা সংলগ্ন ওয়াদুদ মিঞা প্যালেসের তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাউফল থানা পুলিশ পৌরসভার দুই যুবক মো. সোহাগ খান ও বেল্লাল হোসেন সিকদারকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় আরও পাঁচজনকে আটক করা হলেও মাদক না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

গ্রেফতারের এ সংবাদ স্থানীয় ‘বাউফল ফেস’সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রথমে মেসেঞ্জারে অহিদুজ্জামান ডিউকের কাছে সংবাদটি তুলে নেওয়ার দাবি জানান। পরে রাত সাড়ে ১১টার দিকে মুখোশ পড়া কয়েক যুবক তার বাসার সামনে উপস্থিত হয়ে তাকে ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয়। তারা সাংবাদিককে পরিবারসহ শহর ছেড়ে চলে যেতে বাধ্য করে। না হলে পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকি দিয়ে তারা চলে যায়।

এ ঘটনায় অহিদুজ্জামান ডিউক বলেন, ‘সংবাদ প্রচারের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আমরা সবাই নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে।’

বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, ‘হুমকির বিষয়টি আমরা জেনেছি। কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে গোপন ভিডিওর কারণে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জয়পুরহাটে জামায়াতের উদ্যোগে প্রচার ও মিডিয়া কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী

ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন, মহাসড়ক অবরোধ

জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল

জৈন্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

আধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়ার প্রত্যয়ে জনগণের সেবক হতে চাই: নাছির উদ্দিন

মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ভাসানী মেলা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত