আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

জৈন্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের সকল ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী, সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র ও সিলেট–৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনের গণমানুষের নেতা আরিফুল হক চৌধুরী।

গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন। পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

এলাকাবাসীর মধ্যে আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা