Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 6:55 am

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ জনকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিশেষ আদালত এ আদেশ দেন। এদিন সকালে গ্রেপ্তার সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে আনা হয়নি।

এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে হত্যাযজ্ঞ চালানো হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মনপুরায় জেলের জালে ধরা পড়ল সাড়ে তিন কেজির দুই রাজা ইলিশ, বিক্রি ১৫ হাজার টাকায়

জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ

ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ, জীবিত উদ্ধার দুই শিশু

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবির এর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া

বিড়ালের আঁচড়ের পর শিশুর কণ্ঠে ‘মিউ মিউ’, কী বলছেন চিকিৎসক

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী