Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সন্তানকে মাদ্রাসায় রেখে ফেরার পথে বাসচাপায় বাবার মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 7:35 am

গাইবান্ধার সাদুল্লাপুরে সন্তানকে মাদ্রাসায় রেখে ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদরের তুলসীঘাটের বিষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে চাকরি করছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা মাদ্রাসায় রেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের আসমা মেমোরিয়াল একাডেমি স্কুলের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় তিনি সড়কে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ভোট সুষ্ঠু হয়েছে বলিনি, দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

বরিশালে ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন রোনালদো

কোম্পানীগঞ্জে গাঁজাসহ আটক ২

পাঁচবিবির পৌর যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মেসির বাবার মৃত্যুতে শোক প্রকাশ ইন্টার মায়ামির

নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার