Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সিমের মালিকানা বদলে এক রাতে প্রায় দুই কোটি টাকার লেনদেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 7:07 am

জীবিত এক ব্যবসায়ীকে মৃত দেখিয়ে তার মোবাইল সিমের বায়োমেট্রিক নিবন্ধন বাতিল করে অন্যের নামে নিবন্ধনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পরে ওই সিমে থাকা নগদ ও বিকাশ হিসাব ব্যবহার করে এক রাতে প্রায় ২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ফল ব্যবসায়ী মাঈনুদ্দিন হাসান।

এ ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন মাঈনুদ্দিন। তার করা মামলার শুনানি শেষে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে কাউন্টার টেরোরিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন। মামলায় সিমের মালিকানা পরিবর্তনের সঙ্গে জড়িত হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীর নওবাড়িয়ার বাসিন্দা রায়হান মিয়াকে আসামি করা হয়েছে। এ ছাড়া তার সহযোগিতার অভিযোগে রবির ঢাকার শ্যামলী কাস্টমার কেয়ারের ইনচার্জসহ আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, মাঈনুদ্দিন হাসান চট্টগ্রাম নগরের বিআরটিসি সংলগ্ন ফলমন্ডির মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি প্রায় দুই বছর ধরে খেজুর ও ড্রাই ফ্রুটসের ব্যবসা করছেন। একই সময় ধরে তিনি রবির একটি সিম বায়োমেট্রিক নিবন্ধনের মাধ্যমে ব্যবহার করে আসছিলেন। ওই নম্বরে বিকাশ ও নগদের এজেন্ট হিসাবও চালু ছিল।

এজাহারে বলা হয়, গত ২৭ আগস্ট দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় মাঈনুদ্দিনের মোবাইলে একটি এসএমএস আসে। সেখানে উল্লেখ ছিল, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে উক্ত নম্বরের ডেথ কেস রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।’ এর কিছুক্ষণ পরই তার মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

পরে তিনি চট্টগ্রামের নিউমার্কেট এলাকার রবি সেবা কেন্দ্রে গিয়ে বিষয়টি জানতে চান। পরিচয় ও সিমের নিবন্ধনের কাগজপত্র দেখানোর পর তাকে জানানো হয়, সিমটি আর তার নামে নিবন্ধিত নেই। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ঢাকার শ্যামলী রবি সেবা কেন্দ্র থেকে সিমটির মালিকানা পরিবর্তন করে রায়হান মিয়ার নামে নিবন্ধন করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মালিকানা পরিবর্তনের পর ওই নম্বরে থাকা মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে এক রাতে নগদে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং বিকাশে ১৬ লাখ টাকা লেনদেন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৯১ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মাঈনুদ্দিনের হিসাবে থাকা প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে।

মাঈনুদ্দিন হাসান বলেন, ‘দোকানে বসে ব্যবসা করার সময় হঠাৎ এসএমএস পাই, আমি মারা যাওয়ায় আমার সিম বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ আমি তখন জীবিত এবং দোকানে বসেই ব্যবসা করছিলাম। পরে জানতে পারি, ঢাকার একটি সেবা কেন্দ্র থেকে আমার সিম অন্য একজনের নামে নিবন্ধন করা হয়েছে।’

তিনি আরও বলেন, সিম উদ্ধারের চেষ্টা করার পর ওই নম্বরে ফোন দিলে রায়হান নামে একজন ফোন ধরেন। জালিয়াতির বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে হুমকি দেন। পুলিশ দিয়ে তুলে নিয়ে গুম করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মাঈনুদ্দিন।

মাঈনুদ্দিন বলেন, ‘এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আদালতের আশ্রয় নিয়েছি। আদালত কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে রায়হান মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

চৌদ্দগ্রামের মহাসড়কে হোটেল কর্মচারীর মৃত্যু

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

পত্নীতলা বিজিবি’র অভিযানে বিপুল পরিমানে ফেন্সিডিল উদ্ধার

অবৈধভাবে মজুদ ৭ হাজার কেজি মিষ্টি জব্দ, দুই লাখ টাকা জরিমানা