Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 7:56 am

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়। বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকতে হয় তারেক রহমানকে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, টানা ৫৫৪ দিন কারাবন্দি থাকার সময় রিমান্ডের নামে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয় এবং এতে তার মেরুদণ্ড ভেঙে যায়।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।

তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে জামিন পাওয়ার পর ২০০৮ সালে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ফিরে আসেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করে। বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে

আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না এমবাপ্পে

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু কাল

বাউফলের মধ্য কর্পূরকাঠীতে একতা যুবসংঘের ক্রীড়া ও সেবামূলক উদ্যোগ

বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ

বরিশালে নতুন পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করলেন

চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত