Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 11:13 am

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়।

এরপর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী সহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তাগন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান সহ বীর মুক্তিযোদ্ধারা বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বি এন সিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ডিসপ্লে অংশগ্রহণকারীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তেলের দাম বৃদ্ধি ও দুর্বল ইয়েনের প্রভাবে জাপানে মূল্যস্ফীতি বেড়েছে

ঈদগাঁওয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা নবান্ন শুরু

কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন

অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা

ব্যাংককের বারে অগ্নিকাণ্ডে আহত নারীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

দুমকিতে পদ্মা ব্যাংকের লেনদেন স্থবির, গ্রাহকদের চরম দুর্ভোগ