Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

ঢাকায় অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকিমূলক ই-মেইল পাঠানোর ঘটনায় রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বারিধারা, গুলশানসহ পুরো কূটনৈতিক এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকিসূচক ই-মেইল পাঠানো হয়েছে। তবে ই-মেইলগুলো কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আবু খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ভুয়া বা স্ক্যাম ই-মেইল হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো নিয়ম অনুযায়ী ঘটনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানায়। যদিও দূতাবাসগুলোর পক্ষ থেকে পুলিশকে সরাসরি কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি, তবুও কূটনৈতিক এলাকার বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা স্থগিতের মেয়াদ বাড়াল ইরানপন্থী গোষ্ঠী

গবেষণা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের ঐতিহাসিক চুক্তি

জামায়াতে ইসলামীর ১ মেয়র ও ৬ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

গ্যাসের উৎপাদন বাড়াতে তিনটি নতুন কূপ খনন করবে বাপেক্স

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

বাউফলে পাবলিক লাইব্রেরী নতুন ভবনের উদ্বোধন

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠার ওপরে দেশের অনেক কিছু নির্ভর করে- তানিয়া রব