Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 29, 2025 12:50 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক সংগঠন ‘প্রভাতী’র উদ্যোগে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ ক্যাম্পেইন হয়েছে।

ক্যাম্পেইনের সহযোগিতায় ছিলেন ইস্টার্ন মেডিক্যাল কলেজ। দিনব্যাপী এই ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫শ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়–গাইনি, মনোরোগ ও কাউন্সেলিং, চর্ম, দাঁতের চিকিৎসা এবং মেডিসিন এই পাঁচটি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ক্যাম্পেইনটি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আজ প্রভাতী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে ফ্রি চিকিৎসা পাচ্ছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে হবে। সে জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, আশা করি আমরা পাশে থাকবো।’

চিকিৎসা সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু বলেন, ‘আজকে যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এটা খুব ভালো ছিলো। আমি কয়েকটা জায়গায় দেখালাম উনাদের ব্যবহার ও পরামর্শ খুব ভালো ছিলো। আমি মনে করি এই ধরনের আয়োজন বেশি বেশি দরকার।’

ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হসান বলেন, ‘আজকে প্রভাতী কর্তৃক যে মেডিক্যাল ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে, এটা আসলে খুব ভালো ছিল। আমি দুই জায়গায় দেখিয়েছি। ডাক্তারদের পরামর্শ খুব ভালো ছিলো।’

প্রভাতী’র আহ্বায়ক আহমেদ আব্দুল্লাহ তারেক বলেন, ‘প্রভাতী কর্তৃক আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং ২০২৫ এর মূল লক্ষ্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত সেবা না থাকায় আমরা শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রভাতী প্রতিষ্ঠা করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। প্রায় ১২০০–১৫০০ জন সেবা নিয়েছেন। ভবিষ্যতেও প্রভাতী শিক্ষার্থীদের মৌলিক অধিকার, চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কাজ করে যাবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত

জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন

কলাপাড়ার নবাগত ইউএনও-কে গনঅধিকার পরিষদ-এর ফুলের অভ্যর্থনা

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁধন’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ছাত্রদল নেত্রী ইপ্সিতার লাশ নদী থেকে উদ্ধার

বাগেরহাটের মংলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ