Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 12, 2026 5:52 am

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগের সমন্বয় নিশ্চিত করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী চলবে।

ঢাকার পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এছাড়া বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিগত ১৭ বছর শিক্ষার মানোন্নয়নে কোনো অগ্রগতি হয়নি: ডা. রফিকুল ইসলাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ শ্রমিককে মারধর করে ছিনতাই

বাগেরহাটে চোরাই ১১টি গরুসহ তিনজন গ্রেফতার

কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান

ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয় র‍্যালি ও শোভাযাত্রা

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ আহত ১৪

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র

জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার কিম জং উনের