Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ শ্রমিককে মারধর করে ছিনতাই

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 12:35 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নির্মাণ শ্রমিককে মারধর করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন এরিয়ায় এই ঘটনা ঘটে।

তথ্য সূত্রে জানা যায় , দুজন অজ্ঞাত লোক বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে নির্মাণাধীন ছাত্রী হলের এক শ্রমিককে ধরে নিয়ে কলাভবনের সামনে অন্ধকারে মারধর করে তার সঙ্গে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা কলা অনুষদের দক্ষিণ দিকের পকেট গেট দিয়ে তাকে বের করে আবারও মারধর করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার শ্রমিক আমজাদ বলেন,“আমি আজকে কাজের উদ্দেশ্যে রংপুর থেকে এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইটে এসে দুইজন লোক আমাকে কলা ভবনের দিকে যেতে বলে। আমি অস্বীকৃতি জানালে তারা আমাকে টেনে হিঁচড়ে অন্ধকারে নিয়ে যায়। এরপর তারা আমাকে মারধর করে আমার ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা আমাকে দক্ষিণ দিকের পকেট গেইট দিয়ে বাইরে নিয়ে হাতে, মুখে এবং বুকে লাথি মেরে ফেলে রেখে চলে যায়। আমি তাদের চিনতে পারিনি, তবে দেখে বহিরাগত মনে হয়েছে।”

প্রক্টরের রুটিন দায়িত্বে থাকা সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যাই। অন্ধকারের জন্য সেদিকে ঘটনাটা কারোর নজরে আসেনি। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভাঙাচোরা রাস্তা মেরামত

ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ

চৌদ্দগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

অপতথ্য ও গুজব ছড়ানো একটি অপরাধ : ডা. জাহেদ উর রহমান

গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় হিন্দু যুবকের ফাঁসির দাবিতে কুবিতে মানববন্ধন

নবীনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাসির নগরে নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো তরুণের লাশ

কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ

উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত