শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

বুধবার (৩১ই ডিসেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

গায়েবানা জানাজা শেষে দোয়া মাহফিলে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে মিথ্যা মামলায় কারাবন্দি থাকার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় চিকিৎসা থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছিল। জুলাইয়ের গণআন্দোলনের ফলেই তিনি সহ বহু রাজনৈতিক বন্দি মুক্তি পান।”

একজন জনপ্রিয় ও বাংলাদেশপন্থী নেত্রী হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে হৃদয়ে ধারণ করতেন। ফ্যাসিবাদী শাসনামলেও তিনি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিলেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর সকল নেক আমল কবুল করেন।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “সব মানুষ যাকে ভালোবাসে, আল্লাহ তায়ালা তাকেও অবশ্যই ক্ষমা করে দেন। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট আনোয়ার হোসেন মিঝি, চাকসুর সহ-সভাপতি মো. ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩