Thursday , 11 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাগেরহাট জেলায় ৪টি আসন বহালের দাবিতে চলছে ৪৮ ঘন্টার হরতাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 11, 2025 3:35 am

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ৪টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাট জেলায় ৯টি উপজেলা এবং ৩ পৌরসভায় তৃতীয় ধাপে চলছে টানা ৪৮ ঘন্টার হরতাল।

বুধবার ১০ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে শুরু হওয়া হরতাল চলবে ১১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

সকাল থেকে অবরোধ করে দেয়া হয় মহাসড়ক এবং বিভিন্ন রাস্তা।

হরতাল সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। হরতালের কারণে বাগেরহাটের কোনো উপজেলা থেকেই ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। হরতাল সফল করতে ভোর থেকে সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুধু মাত্র জরুরি সেবা চালু রাখা হয়েছে। এসময় নৌপথেও সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। বন্ধ রাখা হয় ইপিজেড, শিল্পকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, মাছের আরত, খেয়া,ফেরি পারাপারসহ মোংলা বন্দরের জেটির সকল কার্যক্রম ।

সিইসি কর্তৃক বাগেরহাটের ৪টি আসন থেকে ৩টি আসন করে বিভাজনের সৃষ্টি করায়। এই প্রতিবাদে বাগেরহাট জেলা জুড়ে চলছে সর্বাত্মক হরতাল ও অবরোধ। এই একই হেঁটেছে মোংলা উপজেলাও।

হরতাল কর্মসূচীতে অংশগ্রহণ করেন , বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

সর্বদলীয় নেতৃবৃন্দ  বলেন, সিইসি তার অবস্থান থেকে সরে না আসলে এবং বাগেরহাট-৪টি আসন ফেরত না দিলে। আমরা বাগেরহাটে কোন প্রকার নির্বাচন হতে দিব না। আমরা মোংলা বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ করে দিব এবং মোংলা বন্দরকে অচল করে দিব। বাংলাদেশ থেকে বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করা হবে। আসন না ফেরানো পর্যন্ত সর্বদলীয় কর্মসূচী চলমান থাকবে এবং এর পরে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দিব।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত