Friday , 11 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 11, 2025 8:29 am

 

সৃজন সাহা, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান ভূমিদাতা ও প্রখ্যাত দানবীর কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচতলায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত প্রার্থনা সভার আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল।

সভায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রয়াত কিশোরী লাল রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রার্থনা সভার আয়োজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, “আমরা আজ যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তি গঠনে কিশোরী লাল রায়ের অবদান অবিস্মরণীয়। তাঁর উদারতা ও শিক্ষানুরাগী মানসিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তাঁর এই আত্মত্যাগ চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।”

প্রার্থনা সভায় শিক্ষার্থীরা বলেন, “কিশোরী লাল রায়ের মহান দান এবং ত্যাগের ফলেই আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই অবস্থানে পৌঁছেছে। তাঁর মতো দানবীররা জাতির ইতিহাসে অমর হয়ে থাকেন।” সভায় তাঁর আত্মার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ

পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো যাবে না: পরিবেশমন্ত্রী

ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

পটুয়াখালীর কলাপাড়ায় ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

বাঘাইছড়িতে তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন

চৌদ্দগ্রামে প্রশাসনের অভিযানে বন্ধ বাল্য বিবাহ, জরিমানা