Thursday , 12 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 12, 2025 8:02 am

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে আজ এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন।

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ ছাড়াও আজ তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এছাড়া অধ্যাপক ইউনূসের আজ ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমেন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত