Saturday , 22 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাবির ৪৫ তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 22, 2025 6:55 am

আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার ও রানী পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)।

শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বর সংলগ্ন র‍যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে রাত ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম রাজা-রানী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এবারের নির্বাচনে রাজা পদে দুইজন এবং রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৫ ব্যাচ থেকে মোট ভোটার সংখ্যা ছিল ৪৪৫ জন। যেখানে ৩৮৮ জন স্ব-শরীরে ভোট দিয়েছেন এবং অনলাইনে ৫৭ জন ভোট দিয়েছেন।

রাজা পদে ৪২৭টি ও রানী পদে টি ভোট কাস্ট হয়েছে। সর্বোচ্চ ভোট ২৪৪ পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পেয়েছেন ১৮৩ ভোট। অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। তার প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন ২৮৬ ভোট।

সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানী নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম বলেন, “নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। অবশেষে আমরা বলতে পারি দিনের পুরোটা সময়জুড়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”

এসময় ব্যাচের শিক্ষার্থীদের সাথে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কৃষক নায়েব আলী হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

চৌদ্দগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত অনুষ্ঠিত

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপিত

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পুবাইল প্রেসক্লাবের ৮ম বর্ষপদার্পণে আলোচনা সভা ও কমিটি গঠন

ইমরান খানের চিকিৎসা নিয়ে পাকিস্তান সরকারকে চিঠি ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের