Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 2:36 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় ফজলুর রহমান(৭৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা মরহুম হাজী আনোয়ার উল্যাহর ছেলে ও চৌদ্দগ্রাম বাজারের মোবাইল গ্যালারীর মালিক মোঃ মানিকের পিতা। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজার এলাকায়।

রোববার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লাগামী মদিনা বাস পথচারী ফজলুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার ছেলে বাজারের মোবাইল ব্যবসায়ী মোঃ মানিক আহত অবস্থায় ফজলুর রহমানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মোঃ মানিক বলেন, বাবা ফজলুর রহমান প্রায় সময় কেনাকাটার জন্য চৌদ্দগ্রাম মহিলা মাদরাসা রোডের বাড়ি থেকে বাজারে আসেন। রোববার বিকেল বেলায় পাউরুটি কিনে সড়ক পার হওয়ার সময় একটি মদিনা বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে’।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামের মহাসড়কে হোটেল কর্মচারীর মৃত্যু

ইসরায়েলকে ‘বেদনাদায়ক’ জবাব দিল ইরান

দৃষ্টিহীন হাফেজ সিরাজুলের জীবনসংগ্রাম: সহায়তার আশায় প্রহর গোনা

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি

মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

দোয়ারাবাজারে অগ্নিসংযোগে খড়ের গাদা পুড়ে ছাই, গরু নিহত

রাশিয়ার হামলায় ইউক্রেনে কিশোর নিহত

ডাকার ফোরামে শান্তি ও গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত