Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাঘাইছড়িতে তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 21, 2025 3:22 am

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা ও পৌর তাতীদলের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৮টায় বাঘাইছড়ি রেস্টহাউজ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়।

এসময় পৌর তাঁতিদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (সবুজ) এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা তাঁতিদলের সভাপতি রনল বিকাশ চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর তাঁতিদলের সভাপতি মোঃ খিজির আহাম্মদ, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার বিন নাছির (রিয়াজ) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের নেতৃত্বে নবগঠিত কমিটির কর্মীরা প্রাণবন্ত ভূমিকা রাখবে। তারা দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এছাড়া জাতীয়তাবাদী তাতীদলকে বাঘাইছড়ির তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার আহ্বান জানান নেতারা।

আলোচনা সভায় উপজেলা ও পৌর তাতীদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটিই ছিল মুক্তিযুদ্ধের ডাক : ইকবাল হাসান মাহমুদ টুকু

আজ থেকে দেশে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কালকিনিতে আড়িয়াল খা নদী ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌যাব

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারী যুবকের লাশ উদ্ধার