Thursday , 25 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কালকিনিতে আড়িয়াল খা নদী ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 25, 2025 1:25 pm

মানববন্ধনে ভাঙন রোধের দাবি

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলত খা গ্রামে আড়িয়াল খা নদীর ভয়াবহ ভাঙনে গত তিন মাসে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। ফসলি জমি, বসতভিটা, এমনকি কবরস্থান পর্যন্ত নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

৬৫ বছর বয়সী ময়না বেগম অসহায় কণ্ঠে বলেন, “মোগো সব কিছু নদী নিয়ে গেছে। এখন মোগো ঘর নাই, জায়গা নাই, স্বামীর কবর পর্যন্ত নদী কেড়ে নিছে।” তার মতো বহু পরিবার বর্তমানে আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙনের ফলে কালাম খা, আবদুর রব বেপারী, নুরুল ইসলাম, শাজাহান বেপারী, মাসুদ বেপারীসহ বহু পরিবার সর্বস্ব হারিয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে স্থানীয় একটি পাকা সড়ক, খানবাড়ি মাদ্রাসা, ৪৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চরদৌলত খা জামে মসজিদসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন দিদার সরদার, ফারুক সরদার, মহাশিন সরদার, কুলসুম বেগম, সালেহা খানমসহ অন্তত অর্ধশত পরিবার।

নদীভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বুধবার দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে আকাঈদ, মোজাফর, নেয়ামত উল্লাহ, আজিজসহ অনেকে বক্তব্য রাখেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
সিডিখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার বলেন, “নদী ভাঙন রোধে বহুবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কার্যকর ব্যবস্থা এখনও দেখা যায়নি।”

এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের জানান, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, “নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সহায়তা প্রদান করা হবে।”

কালকিনি অঞ্চলের সাধারণ মানুষের দাবি, জরুরি ভিত্তিতে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে অচিরেই আরও শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির খানের জামায়াতে যোগদান

আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

চারঘাটে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

মহিপুরে নিরাপদ পানি ক্যাম্পেইন, সুস্থ জীবনযাপনে সচেতনতার বার্তা ।।

বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

ডিমলায় বুড়ি তিস্তার ভাঙ্গন আতঙ্কে হাজারো পরিবার, সাতজানে বাঁধ নির্মাণ অনিশ্চিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় মোতায়েন করা হবে ১৮ হাজার পুলিশ

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ মিছিল ও গণসংযোগ