Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মহিপুরে নিরাপদ পানি ক্যাম্পেইন, সুস্থ জীবনযাপনে সচেতনতার বার্তা ।।

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 6:43 am

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন অভিযোজনকে সামনে রেখে “নিরাপদ পানি, নিরাপদ জীবন” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগটি নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংস্থার কলাপাড়া সিডিপি ,মহিপুর অফিসের সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কমিউনিটির উপকারভোগী জনগোষ্ঠী, স্হানীয় জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। সভাপতিত্ব করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজ।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুপ্রিয় দাস।

বিশেষ অতিথি ছিলেন গুড নেইবারস জাপানের প্রতিনিধি মারি মাতসুমুতো, সোশ্যাল ইকোনমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়া, ডিপিএইচই-এর উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক জসিম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ইব্রাহিম খান, সাংবাদিক মিজানুর রহমান রিপন ও আইয়ুব আকন ফিরোজ ।

এছাড়াও বক্তব্য দেন মনোহরপুর সেফ ওয়াটার কমিটির সভাপতি গণপতি শিকদার,গুডনেইবারস্ কলাপাড়া সিডিপি’র মেডিকেল অফিসার ডা. ব্রাইন রোজারিও এবং হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস।

বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন অপরিহার্য। দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি ব্যবহার এবং জলদূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে।

তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় এ ধরনের প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। এ জন্য স্থানীয় সরকার, কমিউনিটি সংগঠন ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ওয়াশ এডুকেশন বিস্তার করে পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন এবং নিরাপদ জীবনের পথ সুগম করা সম্ভব হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা

বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

রুমিন ফারহানা সহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান ঢাকার

ভর্তি পরীক্ষা বিবেচনায় জাবির শীতকালীন ছুটি স্থগিত

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন উদ্যোগ

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত