Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

কাতারের রাজধানী দোহায় ব্যাপক বিস্ফোরণের শব্দ

কাতারের রাজধানী দোহায় আজ সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনটাই জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা।

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকা খালি করে দেয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার কেন্দ্রস্থলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ইন্টারসেপ্টর) সক্রিয় হতে এবং ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত হতে দেখা গেছে। ইরান উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান অভিযান চালিয়ে যাচ্ছে।

উপসাগরীয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী ‘কাতারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।’

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, নির্দিষ্ট কিছু এলাকা থেকে লোকজনকে সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে। এটি একটি অস্থায়ী পদক্ষেপ, যা বিপদ না কাটা পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রণালয় জনগণকে শুধু সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করতে এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে অনুরোধ করেছে।

দোহার কেন্দ্রীয় মুশইরেব এলাকায় কিছু বাসিন্দা মোবাইলে সতর্কবার্তা পেয়েছেন, যাতে বলা হয়েছে, ‘এলাকা এখনই খালি করুন… অস্থায়ী সতর্কতার জন্য নিকটতম নিরাপদ স্থানে চলে যান।’

এএফপি’র এক সাংবাদিক জানান, মুশেইরেবের কয়েক ডজন বাসিন্দা এবং কিছু হোটেল অতিথিকে আশ্রয়ের জন্য ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মুশেইরেব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় অবস্থান নিয়েছে এবং কিছু এলাকা ঘিরে রেখেছে। এই এলাকায় রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল-এর স্থানীয় কার্যালয় এবং মার্কিন পেমেন্ট কোম্পানি আমেরিকান এক্সপ্রেসের একটি স্থানীয় শাখা।

দোহার উত্তরে লুসাইলে, মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্টের কাতার সদর দপ্তরের প্রবেশ পথেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী গত বুধবার জানিয়েছে, তারা ব্যাংকসহ এই অঞ্চলে মার্কিন ও ইসরাইলি অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে হামলা চালাবে।

অন্যদিকে একটি ইরানি সংবাদ সংস্থা প্রযুক্তি জায়ান্টদের সম্ভাব্য ‘ভবিষ্যতের লক্ষ্যবস্তু’ হিসাবে তালিকাভুক্ত করেছে।

দোহার পশ্চিমে আল-ঘারাফা এলাকায়, মার্কিন দূতাবাসের আশেপাশে, কিছু বাসিন্দাও সরিয়ে নেওয়ার বার্তা পেয়েছে।

গত ৫ মার্চ তারিখে দোহায় অবস্থিত আমেরিকান দূতাবাসগুলোতে ইরানের তৎপরতা বৃদ্ধির পর কর্তৃপক্ষ ইতোমধ্যেই দোহায় আমেরিকান মিশনের আশপাশের ভবনগুলো খালি করে দিয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের সূত্রপাতকারী ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় দেশটির পাল্টা হামলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে, যেখানে তেহরান মার্কিন সম্পদের পাশাপাশি বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

মাদারীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল চালকের

দড়িপাল্লার প্রার্থীর প্রতি ভালোবাসার জোয়ারে জনতার ঢল

গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী

পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া : জাতিসংঘ সংস্থা

কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো- নজু

ইসলামি ব্যাংকের অবৈধ নিয়োগে প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ