Thursday , 22 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 22, 2026 7:18 am

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

দীর্ঘ দেড়যুগ পর অবশেষে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরে পেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত গরুর হাট বসানোর কারণে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল পাঠদান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর ধরে প্রতি বুধবার বিদ্যালয়ের খেলার মাঠে গরুর হাট বসানো হতো। হাটের দিন তীব্র শব্দদূষণ, নোংরা পরিবেশ এবং বহিরাগতদের অবাধ চলাচলের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারত না। ফলে ওই দিনগুলোতে নামমাত্র পাঠদান চললেও কার্যত শিক্ষা কার্যক্রম স্থবির থাকত।

এই অবস্থার অবসান ঘটাতে আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যৌথ বাহিনী বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাট বসানোর প্রস্তুতি চলছিল। এ সময় ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করা হয় এবং ভবিষ্যতে সেখানে গরুর হাট না বসানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

দীর্ঘদিন পর বিদ্যালয়ের মাঠ থেকে গরুর হাট উচ্ছেদ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, এতে করে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণের সুযোগ পাবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

অভিযান শেষে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোর দায়ে আনোয়ার উদ্দীন (পিতা: আব্দুল মজিদ) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গরুর হাটের মূল ইজারাদার জমশেদ আলীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি; তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু

একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ

উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অগণিত শারীরিক উপকার

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা

ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য