Sunday , 26 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নারায়ণগঞ্জে নারীকে হত্যা করে গয়না লুটের মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
বাসস
July 26, 2026 2:56 pm

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নারী হত্যা মামলায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় সাফিয়া বেগম নামের ওই নারীকে হত্যা করেন রুবেল মিয়া। পরে নিহতের গলায় থাকা সোনার চেইন ও কানের দুল খুলে নিয়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় নিহত নারীর মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ভোটের আগে কাবা ঘরে বাউফলবাসীর জন্য ড. মাসুদের বিশেষ দোয়া

বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল

রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

পহেলা বৈশাখ উদযাপনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনের কর্মসূচি

কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরবে না, বিচারের মুখোমুখি হতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগাঁওয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম

চৌদ্দগ্রামে বিএনপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত