Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈদগাঁওয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 3:05 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও আলু ছাড়া প্রায় সব সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, আগাম মৌসুমের সবজি কৃষকের কাছ থেকেই উচ্চ দামে কিনতে হচ্ছে তাদের।

উপজেলার ঈদগাঁও বাজার, ফকিরা বাজার, ফোকখালী বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি: ৮০-১০০ টাকা কেজি পাতাকপি: ৬০-৮০ টাকা কেজি, শিম: ১২০-১৪০ টাকা কেজি, মুলা: ৭০ টাকা কেজি,

কাঁচা মরিচ: ১৪০-১৬০ টাকা কেজি, শসা: ৬০-৮০ টাকা কেজি, কাঁচা টমেটো: ১২০ টাকা কেজি, ভারত/চায়নার লাল টমেটো: ১৬০ টাকা কেজি, ভারতের গাজর: ১২০-১৪০ টাকা কেজি, লাউ: ৬০-৮০ টাকা প্রতি পিস বরবটি: ৮০-১০০ টাকা কেজি, ধনিয়া পাতা: ১৫০-১৬০ টাকা কেজি, করলা: ৭০-৮০ টাকা কেজি, বেগুন: ৮০-১২০ টাকা কেজি (জাতভেদে) পেঁয়াজ: ১১০টাকা কেজি, আলু: ২০-৪০ টাকা কেজি।

ঈদগাঁও বাজারে সবজি বিক্রেতা মো. আকবর আলী বলেন, কিছুদিন আগের টানা বৃষ্টিতে আগাম সবজির অনেক খেত নষ্ট হয়েছে। তাই কৃষকের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে আমাদের।

সবজি কিনতে আসা নুরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক জানান, এই বছর সবজির দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে শিম কিনেছি, আজ কিনলাম ১২০ টাকা। পেঁয়াজ ছিল ৬০ টাকা, এখন ১১০ টাকা। আলু ছাড়া সব কিছুর দামই বেশি। এখন ৫০০ টাকা নিয়েও শুধু সবজি কিনে ব্যাগ ভরানো যাচ্ছে না।

এদিকে সবজির পাশাপাশি শীতকালীন শাকের দামও বেড়েছে। বাজারে মুলা শাক, পালং শাক, লাল শাক, কুমড়া শাক, সবুজ শাকসহ বিভিন্ন শাক ২০-৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে, যেখানে গত বছর এসব শাক বিক্রি হতো ১০-২০ টাকা আঁটি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

রোপা আমনের আবাদে মাঠে ব্যস্ত নাটোরের কৃষকরা

জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে চবি আইন বিভাগের শিক্ষক আটক

সুনামগঞ্জের হাওর পাড়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল যাতায়াতের নৌকা

দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

ঈদগাঁও ও ঈদগড়ের পুলিশের যৌথ অভিযানে ২ ডাকাত আটক

বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটির পাল্টা সংবাদ সম্মেলন

দুমকিতে অপারেশন ডেভিল গ্রেফতার ২

চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার