Tuesday , 21 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুনামগঞ্জের হাওর পাড়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল যাতায়াতের নৌকা

প্রতিবেদক
বাসস
July 21, 2026 1:08 pm

সুনামগঞ্জ,হাওরবেষ্টিত জনপদ সুনামগঞ্জ। যা সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় সংসদীয়-১ আসন (জামালগঞ্জ- তাহিরপুর- ধর্মপাশা-মধ্যনগর)। আর এ আসনে বসবাস করছেন হাওরপাড়ের জনগোষ্ঠী। এখানকার অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করেন। এ আসনেই অবস্থিত রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর। এছাড়াও রয়েছে যাদুকাটা, ফাজিলপুর, বালুপাথর মহাল, বড়ছড়া কয়লা পাথর কোয়ারি। এ সংসদীয় আসন থেকে সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব আদায় হয়।

সুনামগঞ্জ-১ আসন হাওরাঞ্চল হওয়ায় এখানে ৬ মাস থাকে বর্ষা, ৬ মাস হেমন্ত। বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল এলাকার বিদ্যালয়গুলো পানিবন্দি ও যাতায়াত ব্যবস্থা না থাকায় হওয়ায় বিদ্যালয় বন্ধ থাকে। তাই বিদ্যালয়গুলোতে যাতায়াত ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জেলার হাওরের জীবন মানেই ঋতুর সঙ্গে লড়াই। বর্ষা এলেই সড়ক হারিয়ে যায় পানির নিচে। গ্রাম থেকে বিদ্যালয়ে যাওয়ার পথ হয়ে ওঠে জলপথ। আর সেই জলপথই অনেক কোমলমতি শিশুর জন্য হয়ে ওঠে অনিশ্চয়তা, ঝুঁকি এবং কখনো কখনো শিক্ষাজীবন থেকে পিছিয়ে পড়ার কারণ। এমন বাস্তবতায় মধ্যনগর উপজেলায় শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ।

হাওরাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। এরই প্রেক্ষিতে হাওরের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে নৌকা দেয়া হয়েছে। এর ফলে তাদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ হবে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় অভিভাবকদেরও অভিমত, এই উদ্যোগ শিশুদের বিদ্যালয়ে যেতে উৎসাহিত করবে এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনার ঝুঁকিও কমাবে। তারা ভবিষ্যতে হাওরাঞ্চলের অন্যান্য বিদ্যালয়গুলোকে এ ধরনের সুবিধার আওতায় আনার দাবি জানান।

হাওরপাড়ের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে ও হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াত সহজ ও নিরাপদ করতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা দেয়া হয়েছে।

সংসদ সদস্য কামরুজ্জামান জানান-২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২ লাখ ৬০ হাজার টাকার বরাদ্দ থেকে এসব নৌকা তৈরি করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সব নৌকাগুলো দেয়া হয়।

জানা গেছে, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের বরাদ্দের অর্থে খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলমকে সভাপতি করে গঠিত একটি কমিটির মাধ্যমে অর্থ উত্তোলন করে ১৬টি নৌকা তৈরি করা হয়। যাতে করে হাওরপাড়ের শিক্ষা ব্যবস্থার দৃশ্যপট বদলানো সম্ভব হয় এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ে।

মধ্যনগর উপজেলার শালীয়ানী, জামালপুর, কামাউড়া, খালিশাকান্দা, গলইখালী, ইটাউরি, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, দোয়াদুর রহমান, আলীপুর, সাতুর, বীরসিংহপাড়া, চাপাইতি ও আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা পেয়েছে।

মধ্যনগরের বাসিন্দা মানিক মিয়া বলেন-হাওরে বর্ষা মৌসুমে অধিকাংশ সময় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা অনুপস্থিত থাকে। এ উদ্যোগের ফলে এখন বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে।

মধ্যনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বর্ষা মৌসুমে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪৫টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হয়। এর আগে সংসদ সদস্য একটি বিদ্যালয়ে নৌকা দিয়েছিলেন। এবার তিনি আরও ১৬টি বিদ্যালয়ে নৌকা দিয়েছেন। নতুন নৌকাগুলো শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘে যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হারও বৃদ্ধি পাবে।

প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার বলেন, বিদ্যালয়ে যাতায়াত খুবই কষ্টকর। তারপর যদি এসে ছাত্র পাওয়া না যায়। তখন মনটা ভেঙ্গে যায়। এ উদ্যোগ যথার্থ হয়েছে। এতে অভিভাবকসহ শিক্ষার্থীরাও খুব খুশি হয়েছে।

খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম বলেন, নৌকাপ্রাপ্ত বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীরা এখন সাচ্ছন্দ্যে বিদ্যালয়ে আসতে পারবে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমিও হাওরপাড়ের সন্তান। হাওরাঞ্চলে শিক্ষার প্রসারে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুমে অনেক শিক্ষার্থী নৌকার অভাবে বিদ্যালয়ে যেতে পারে না। তাই যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৌকায় পারাপার করতে হয়, সে সব বিদ্যালয়ে নৌকা দেওয়া হয়েছে।

এ সময় পর্যায়ক্রমে অন্য বিদ্যালয়গুলোতে নৌকার ব্যবস্থা করা হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বাসস’কে বলেন, নৌকাগুলো শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘেœ যাতায়াত নিশ্চিত হবে। এ উদ্যোগ হাওরাঞ্চলের মানুষের জন্য অন্যতম। যা হাওরপাড়ের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসবে নতুনত্ব। শিক্ষার্থী ঝড়ে পড়া ও বিদ্যালয়ে অনুপস্থতিতির হার কমবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে আলোচিত রনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ আটক ১

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

জাবিতে খাবার হোটেলে গাঁজা জব্দ, কর্মচারীরা লাপাত্তা

দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি

চৌদ্দগ্রামে দারুস সুন্নাহ দ্বীনীয়া মাদ্রাসা শতভাগ পাস

বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন