Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাজীপুরে আলোচিত রনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 6:56 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে আলোচিত ও ক্লুলেস রনি হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি ফাহাদ সরকার টুটুল (৩১) কে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব )-১।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের সদর থানাধীন মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍‍্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

র‍‍্যাব জানায়, এ সময় টুটুলের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং নগদ ৫৭০ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৯ আগস্ট গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী মোছা. সাবিনা আক্তার (৩৯) মরদেহ শনাক্ত করেন।

পরিবারের দাবি, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে রনিকে হত্যা করে এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের শরীরের পিঠ, ঘাড় ও উরুতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা (নং-২০, তারিখ: ৩১ আগস্ট ২০২৪; ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

ঘটনাটি সে সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। র‍‍্যাব পরবর্তীতে মামলাটির রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র‍‍্যাব -১ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, “গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের

চুরি হয়ে যাওয়া ড্রাইভারকে সিএনজি উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের চেকপোস্ট: গাড়ি ফেলে দুই যুবকের দৌড়

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

৪০ দিন জামাতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রী মৃত্যু, বিদ্যালয়ে শোকের ছায়া

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ