Wednesday , 19 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 19, 2025 11:22 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়দের মধ্যকার মারামারির ঘটনায় মার্কেটিং বিভাগের একজনকে অ্যাকাডেমিক কার্যক্রম ও চারজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শৃঙ্খলা বোর্ড কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

জানা যায়, মার্কেটিং বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফায়েত রহমান ভূঁইয়াকে সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ০৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ও আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, মার্কেটিং বিভাগের আরও চার শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার এবং বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই চারজন হলেন– ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব হাসান ও হাসান মাহমুদ সাফিন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার ইসলাম সৌরভ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নাল আবদীন হৃদয়।

পাশাপাশি, স্থগিত হওয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রত্নতত্ত্ব বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘টুর্নামেন্টে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেটার সমাধান হয়েছে। আগামী সপ্তাহে টুর্নামেন্টের বাকি খেলাগুলো শুরু হবে।’

শৃঙ্খলা বোর্ড কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘আমাদের শৃঙ্খলা বোর্ডের ১৬ জন সদস্য দীর্ঘদিন সময় নিয়ে যাচাই-বাছাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমরা উভয় দলের সদস্যদের নিয়ে ভার্চুয়াল ক্লাসরুমে ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছি। সেখানে মার্কেটিং বিভাগের পাঁচজন সদস্যকে সরাসরি মারতে দেখেছি এবং তারা সেটা স্বীকারও করেছে। তাই খেলার শৃঙ্খলা রক্ষার্থে নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই টুর্নামেন্টটা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায় সে জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করছি এবং সকল শৃঙ্খলাপরিপন্থি কাজ থেকে দূরে থাকার অনুরোধ করছি।’

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সাময়িক স্থগিত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাউফলে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমান এর মনোনয়ন ফরম সংগ্রহ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক, নগদ অর্থ জব্দ

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানবন্ধন

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

গোসাইরহাট বিএনপির বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আনন্দ মিছিল

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

ন্যায্যমূল্যে সার নিশ্চিতে কৃষি অফিসের যত আয়োজন