Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জনস্বার্থই বিএনপির রাজনীতির মূল ভিত্তি: ভারপ্রাপ্ত মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে সরকারের কর্মকাণ্ড ও কর্মসূচি সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে। এতে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের প্রতিটি কাজ ও চলমান কর্মসূচিতে প্রধানমন্ত্রী সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনস্বার্থের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করবে না। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জনকল্যাণমূলক কর্মকাণ্ড, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকার কারণেই বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে।

তিনি আরও বলেন, তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এসব কর্মসূচি বাস্তবায়ন ও জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ের নেতাদের যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থনের নির্দেশনা দেন। তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দল-সমর্থিত প্রার্থীকেই সমর্থন দেওয়া হবে।

রিজভী দাবি করেন, নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের পরও বিভিন্ন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশ এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশ। তিনি বলেন, জনগণের স্বার্থে কাজ করলে কোনো সরকার ব্যর্থ হয় না এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকাই একটি জনমুখী সরকারের প্রধান বৈশিষ্ট্য।

এর আগে রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়ার প্রত্যয়ে জনগণের সেবক হতে চাই: নাছির উদ্দিন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইসলামাবাদে কূটনৈতিক সংবর্ধনা অভ্যর্থনা

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

মাদারীপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার