Tuesday , 7 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 7, 2025 12:06 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সমন্বিত সরকারি অফিস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। জেলা তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক উপসচিব মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা এবং সিভিল সার্জন অফিসের প্রতিনিধি এসএম খলিলুজ্জামান হিমু।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওরিয়েন্টেশন সভায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কার্যকর কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভার সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী

মাদারীপুরে পুলিশ হেফাজতে নির্যাতন: ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ

সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

মাদক সেবনের দায়ে ডোপ টেস্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান

ঈদগাহ সংস্কারে এমপি ফাহিম চৌধুরীর নির্দেশনা ও কবর জিয়ারত

শিবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফ্ল্যাট গ্রহণে অনিয়ম: টিউলিপ সিদ্দিকসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটিই ছিল মুক্তিযুদ্ধের ডাক : ইকবাল হাসান মাহমুদ টুকু