Monday , 22 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 22, 2025 7:06 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের মাহিলাড়া এলাকায় লাবিবা ক্লাসিক পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে লাবিবা ক্লাসিক পরিবহনের ৭২৪৬ নম্বর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং পরে রাস্তার পাশের গাছে গিয়ে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান (স্পট ডেথ) এবং বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানায়, নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চালক ও হেল্পারকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক

দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রণোদনা প্রদান

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে “হিন্দু আইন” এর ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাদা দলের দোয়া মাহফিল

উ. কোরিয়ার সহযোগিতা চাইল দ. কোরিয়া