Monday , 4 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 4, 2025 7:12 am

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” ২০২৫ উদযাপন উপলক্ষে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

ইসলামিক ফাউণ্ডেশন, কুড়িগ্রাম এর আয়োজনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। এছাড়াও জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক ডেন্টিস্ট মোঃ ফজলুল হক ও আলোচক ইসলামপুর বহুমুখী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল গণি মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, আবদুল্লাহ আল কাফি, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম।

অনুষ্ঠানে “জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা ও অভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মশিউর রহমান।

এতে ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম এর অন্তত দুই শতাধিক আলেম ওলামা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্হতা কামনায় জেলার সকল উপজেলা মডেল মসজিদে কুরআন খতম ও দোয়া কার্যক্রম চলমান আছে। এছাড়াও আগামীকাল বাদ যোহর জেলার সকল মসজিদে ও গনশিক্ষা কেন্দ্রে দোয়া অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত

চলতি মাসের ২১দিনে এসেছে ২৪ হাজার ৪৬৪ কোটি টাকা রেমিট্যান্স

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা করবে না: সালাহউদ্দিন আহমেদ

‎পাবনা চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ

ডিমলায় বুড়ি তিস্তার ভাঙ্গন আতঙ্কে হাজারো পরিবার, সাতজানে বাঁধ নির্মাণ অনিশ্চিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১