Thursday , 16 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 16, 2025 1:14 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সকালের নাস্তায় তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তোফাজ্জেল হোসেন তাসরীফ নামের এক শিক্ষার্থী সকালের খাবার খেতে গিয়ে খাবারে তেলাপোকা দেখতে পান বলে জানা যায়।

জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে তাসরীফ নাস্তা করে তেহারি নিতে যান। তখন তাকে দেওয়া খাবারে বড় আকৃতির একটি তেলাপোকা দেখতে পান।

তোফাজ্জেল হোসেল তাসরীফ বলেন, ‘আজকে সকালে ক্যাফেতে নাস্তা করার জন্য তেহারি অর্ডার করি। তেহারি হাতে পাওয়ার পর আমি তেহারির ভেতরে তেলাপোকা দেখতে পাই। যে মামা আমাকে তেহারিটা দিয়েছিলো তাকে দেখাই এটা তেলাপোকা কি না? তিনি স্বীকার করলেন যে এটা তেলাপোকা। তারপর কাউন্টারে থাকা আপুর সাথে কথা বলি। উনি তখন ক্যাফের কিচেন আমাকে দেখায় বললেন এখানে নাকি তেলাপোকার আসার মতো পরিবেশ নেই, তাহলে কীভাবে আসলো?

তিনি আরও বলেন, ‘আমি দেখলাম যে আমার যে খাবারটা পাতিলের শেষের দিকের ছিল। এর আগে অনেকেই খাবারটা খেয়েছে। আর খাবারের তেলাপোকাটা ভাজা ছিল, এর মধ্যে তেলও ছিল। মানে এটা প্রথম থেকেই রান্না করা তেলাপোকা ছিল।’

প্রত্যক্ষদর্শী আরেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘তাসরীফ যখন খাবারটা নেয় তখন আমরা চারজন ছিলাম। খাবার নেওয়ার সাথে সাথেই তাসরীফ খাবারে তেলাপোকাটা দেখতে পায়।’

তাসরীফকে খাবার সরবরাহ করার দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন, ‘যখন তাকে (তাসরীফ) খাবার দিই তখন খাবারে কিছু দেখি নাই। উনি তার হাতে তেলাপোকাটা নিয়ে আমাকে দেখায় যে খাবারে তেলাপোকা।’

এবিষয়ে ক্যাফেটেরিয়া পরিচালনার পরিচালক সুমা আহমেদ বলেন, ‘যখন ঘটনাটা ঘটে তখন আমি ক্যাশ কাউন্টারে ছিলাম। ওই মুহূর্তে যেহেতু আমি সেখানে ছিলাম না; তাই আমি বলতে পারছি না আসলে তেলাপোকা সার্ভ করা হয়েছে কি না। আমি এইটুকু এখন চেক করতে পারি কোথা থেকে সমস্যাটা হয়েছে, সার্ভ করার সময় কি তেলাপোকা ছিল কি না? তবে, যদি তেলাপোকা থাকতো; যিনি সার্ভ করেছে তার চোখে অবশ্যই পড়তো। আর তেলাপোকা নরম জাতীয় প্রাণী, গরম তেলে যখন ছাড়বেন দেখবেন পাখনা যা আছে সব ছড়িয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন, তারপর যাচাই বাছাই করেন। আর আমরা প্রতিদিন গরম পানি দিয়ে কিচেন পরিষ্কার করি। তেলাপোকা থাকার কথা না। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের যাতে ভালো খাবার দিতে পারি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সব কিছু যাচাই বাছাই করে প্রশাসন সিদ্ধান্ত নেবে। এর আগে আমরা কিছু বলতে পারছি না।’

উল্লেখ্য, এর আগেও ক্যাফেটেরিয়ার খাবারে পোকামাকড় পাওয়া এবং নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ করেছিল শিক্ষার্থীরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0” সেমিফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে এনসিপির নেতৃবৃন্দ

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর ধরে দেশের সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি

আলিপুর মৎস্য বন্দরে এক ট্রলারে ধরা পড়লো ৬৫ মণ ইলিশ

অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান

বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল