Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দীর্ঘ ১৭ বছর ধরে দেশের সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আন্দালিভ রহমান পার্থ।

তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের বিভিন্ন খাতে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সময় লাগবে, তবে দেশকে নতুন পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সরকারের কার্যক্রম জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কাজ করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

আন্দালিভ রহমান পার্থ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংবাদমাধ্যম যে ভূমিকা পালন করেছে, তা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। দেশের পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবিতে কুবি শিক্ষার্থীদের তিন পুরস্কার অর্জন

বাউফলে পৃথকভাবে বিএনপির তিন গ্রুপের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কোরাম পূর্ণ না হওয়ায় জাবি সিনেট অধিবেশন শুরু হতে বিলম্ব

বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত

‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনালয় উদ্বোধন

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটিই ছিল মুক্তিযুদ্ধের ডাক : ইকবাল হাসান মাহমুদ টুকু

সুস্থ প্রজন্ম ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী খেলার মাঠ তৈরির উদ্যোগ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি