Monday , 1 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিশ্বকবি ও জাতীয় কবির মৃত্যুবার্ষিকী স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 1, 2025 5:23 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি বলেন, “রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই সময় ও সমাজের সীমানা অতিক্রম করেছেন। রবীন্দ্রনাথ পারিবারিক সাহচর্য পেলেও নজরুলকে শৈশব থেকেই সংগ্রাম করতে হয়েছে। সৈনিক, সাংবাদিক, গীতিকার, সুরকার, কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক হিসেবে তাঁর অবদান অনন্য। দুই কবির সাহিত্য আমাদের যুগে যুগে অনুপ্রেরণা জোগাবে। শুধু রবীন্দ্রনাথই নন, নজরুলও একজন বিশ্বকবি।”
রবীন্দ্র বক্তা হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম বলেন, “রবীন্দ্রনাথ ছিলেন উদার মানবতাবাদী কবি ও একজন সক্রিয় কর্মী। প্রতিটি যুগে তাঁর সৃষ্টিকর্ম নতুনভাবে আমাদের আলো দেখায়। তাই তাঁকে আমরা আজীবন জীবন্ত রূপেই চর্চা করবো।”
নজরুল বক্তা হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জেহাদ উদ্দিন বলেন, “অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষে নজরুলের আবির্ভাব ছিল আলোর প্রদীপের মতো। তিনি ছিলেন পরাধীন দেশের স্বাধীন কবি। মৃত্যুকে তুচ্ছ করে বিদ্রোহ করেছিলেন। তাঁকে ধারণ করতে পারলে আমরা সমৃদ্ধ হবো।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সভাপতির বক্তব্য রাখেন রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন।
আলোচনা সভা শেষে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ ২০২৩–২৪ অর্থবছরের দ্বিতীয় কিস্তির গবেষণা অনুদানের চেক গবেষকদের হাতে তুলে দেয়। নজরুলের জীবন ও কর্মভিত্তিক গবেষণা প্রকল্পের জন্য মোট ৩৭ জন গবেষককে প্রত্যেককে ২৫,০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, থাকছে অতি বর্ষণের শঙ্কা

কুয়েটে সংঘর্ষের ঘটনায় ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গনসমাবেশ ও অবস্থান কর্মসূচি

চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে পুরস্কার

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ