Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 7:43 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা ও ইসলামী সংস্কৃতি চর্চার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য আয়োজন-মৌসুমী ফল উৎসব ২০২৫।

পবিত্র কুরআনের আলোকে সুন্নতসম্মত খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, দেশীয় মৌসুমী ফলের পরিচিতি ও পুষ্টিমূল্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি মোঃ রেজুয়ানুল ইসলাম। তিনি বলেন,ফল শুধু শরীরের পুষ্টির জন্য নয়,বরং তা আল্লাহর বিশেষ নিয়ামত। আমাদের উচিত এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তা ইসলামী পরিবেশে ছড়িয়ে দেওয়া। শিবির এমন একটি সংগঠন যারা জ্ঞান, স্বাস্থ্য ও নৈতিকতার উন্নয়ন একসাথে চর্চা করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি মোঃ তারেক হোসেন।

জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টেবিল জুড়ে ছিল বাহারি সব দেশীয় ফলের পসরা—আম, কাঁঠাল, তরমুজ, লিচু, জামরুল, ড্রাগন ফল, আনারস, ডাব, পেয়ারা, কমলা, মাল্টা ও আরও নানা ধরনের ফল।

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, স্বাস্থ্যসম্মত এবং ইসলামী সৌন্দর্যে ভরপুর। উপস্থিত সকলেই এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

শিক্ষা, আদর্শ ও মানবিকতার সমন্বয়ে ইসলামী ছাত্রশিবির কেবল সংগঠন নয়, বরং একটি রোল মডেল—এই বার্তাই ছিল উৎসবের অন্তর্নিহিত মূল চেতনা

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

২২ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ বজায় রাখার দাবি ছাত্র অধিকার পরিষদের

লর্ডসে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা, ‘চোকার’ তকমা মুছে ফেলার সুবর্ণ সুযোগ

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

বাউফলে পুকুরে ডুবে দুই সন্তানের জননীর মৃত্যু

মহিপুরে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি: নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে

আপনার প্রত্যাশাই আমার ইশতেহার: নূরুল ইসলাম

যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

তেল সংকটে ঘুরছে না মোটরসাইকেলের চাকা, বন্ধের পথে জীবন-জীবিকা

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরলেন