Tuesday , 25 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত বাণীতে রাষ্ট্রপতি দেশবাসী এবং বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি মানবজাতির হেদায়েত, কল্যাণ ও মুক্তির জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে প্রেরণের কথা স্মরণ করেন এবং তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম প্রেরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.)-এর আগমন মানবজাতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তিনি জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছেন। তাঁর ওপর নাজিল হয়েছে পবিত্র কুরআন এবং তাঁর মাধ্যমে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সুরা আল-কলমের আয়াত উল্লেখ করে মহানবী (সা.)-এর মহান চরিত্রের প্রশংসার কথাও তুলে ধরেন।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, মহানবী (সা.) সত্য, ন্যায়, ক্ষমাশীলতা, সহমর্মিতা এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারী, শিশু, প্রতিবেশী ও শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কেও তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায়বিচার ও পারস্পরিক দায়বদ্ধতার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজও সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।

বর্তমান বিশ্বের যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক উল্লেখ করে রাষ্ট্রপতি সবাইকে তাঁর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের জন্য আল্লাহর রহমত, বরকত, শান্তি ও কল্যাণ কামনা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ৭ নির্দেশনা

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় বাস সার্ভিস দেবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক এর যাত্রা শুরু

নাটোরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

মহিপুরে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল