রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

ইটভাটা মালিকের হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ হাসান হাওলাদার, কমলনগর উপজেলা (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

অবৈধ ইটভাটার জন্য কৃষিজমির টপসয়েল আনা-নেয়ার কাজে ব্যবহৃত বলিট্রাক চলাচলে বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

৩ জানুয়ারি, শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার চররমিজ ইউনিয়নের ১নং ওয়ার্ড চরমেহার গ্রামে এ কর্মসূচি পালন করে সচেতন মালন মিয়াগো সমাজ।

এতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবদুর রব দুলাল, সেলিম মুহুরি, মো. সাইফুল ডুবাই, সাকিব রাজ, মো. সূজন আপন, মো. বাদল, আবদুল আহাদ, মো. জিহাদ, শাহারাজ, ফিরন, মো. ভাসানি, সিরাজসহ এলাকার শত শত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা জানান, চলতি মৌসুমের গত তিন মাস সময় ধরে স্থানীয় মেসার্স হাওলাদার ব্রিকস্ নামক অবৈধ ইটভাটার জন্য দশ-বারটি বলিট্রাকে করে কৃষি জমি থেকে মাটি আনা-নেওয়ার কাজ করছে।

এতে করে ঐ এলাকার মকবুল আহমদ সড়কসহ তিনটি গ্রামীণ সড়ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এসব সড়ক দিয়ে সাধারণ মানুষসহ কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়াও বলিট্রাক চলাচলের কারনে ধূলোবালিতে জনজীবনে বিরুপ প্রভাব পড়ছে।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক এলাকাবাসী জানান, নিরুপায় হয়ে গতকাল শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী মিলে বলিট্রাক চলাচল বন্ধ করতে সড়কে গাছের একাধিক খুঁটি স্থাপন করা হয়।

এতে ক্ষ্রিপ্ত হয়ে ভাটামালিক আবদুল মালেক, তার দুই ছেলে মো. আতিক এবং মো. আজিজের নেতৃত্বে স্থানীয় মো. ইউছুপ, মন্নান মাঝি, মো.আইউব, আবদুল্যাহ, মামুন, মাজেদ, সাইমুন, শাহাদাতসহ ইটভাটার শ্রমিকরা এলাকাবাসীর উপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িতেও আক্রমন করে। হামলায় মো. বাদল, ফিরন, আপন, সুলতানা বেগম, জরিনা বেগম, মো. জিসানসহ বেশ কয়েকজন আহত হন। মানববন্ধনে তারা অবৈধ এ ইটভাটা বন্ধের দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে মেসার্স হাওলাদার বিকস্ এর স্বত্তাধিকারি আবদুল মালেকের ছেলে মো. আতিক জানান, রাস্তায় গাছের খুঁটি স্থাপন করার আমরা আমি গিয়ে খুঁটিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করি। এ সময় হামলা কিংবা হুমকি ধামকির মতো কোন ঘটনা ঘটেনি।

জনগনের সমস্যা বিবেচনা করে আমরা দুটি ইটভটার মধ্যে একটি বন্ধ করে দিয়েছি।

রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩