Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কলেজ শিক্ষার্থী সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 5:57 am

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেওয়ার জেরে সিফাত আব্দুল্লাহকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেন এতে দেশের বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, থানায় নিয়ে দলীয় সন্ত্রাসীরা ওই শিক্ষার্থীকে নাজেহাল করেছে। তার ভাষায়, ‘ওরে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা সিফাতের ব্যবহৃত ভাষাকে সমর্থন করি না। তবে যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, সেই বিষয়ে প্রয়োজন হলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ সিফাত হয়ে গর্জন করবে।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, তাদের ঘোষিত ছয় দফা দাবির পাশাপাশি সপ্তম দাবি হবে—বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাস্ত করা হবে না।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন

ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রুশ হামলায় ইউক্রেনে এক নারী নিহত

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম : রিজভী

এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বাগেরহাটে চোরাই ১১টি গরুসহ তিনজন গ্রেফতার

পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা