Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জামিন পেলেন বিদিশা সিদ্দিক, মুক্তিতে বাধা নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 8:50 am

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে এখন আর আইনি বাধা নেই।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিদিশা সিদ্দিকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া। পরে আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা না থাকায় জামিন পাওয়ার পর তার মুক্তিতে আইনি বাধা নেই।

এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

গত ২০ মে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে করা মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।

ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার বাদী ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার একটি ফ্ল্যাট নিয়ে প্রতারণার অভিযোগে এ মামলা করা হয়েছিল।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার

জুলাই সনদ ও সংবিধান দুটোকেই সম্মান করা উচিত : আন্দালিব পার্থ

দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন ব্রাজিল তারকা নেইমার

পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

পটুয়াখালীর কলাপাড়ায় ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’

মাদ্রাসায় সহায়তা পৌঁছে দিল আর.কে ফাউন্ডেশন