Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

১১ দলীয় ঐক্যের লংমার্চে লাল কার্ড, ‘জনভোগান্তির প্রতিবাদ’ বললেন ছাত্রদল নেতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 8:38 am

চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে যাওয়া ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথে মিরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে। লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মহাসড়কের পাশে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড দেখাতে দেখা যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী নিশানের এ কর্মকাণ্ডের প্রশংসা করছেন। অন্যদিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অনেকে এর সমালোচনা করছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে তৌহিদুল ইসলাম নিশান বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনও একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনও গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি, এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনও গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে এ ঘটনা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাজিরায় পদ্মার ভাঙন, নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও কর্মকর্তার নামে ভুয়া আইডি, সাত দিনের রিমান্ড চাইল পুলিশ

জনগণের মতামতের ভিত্তিতে আগামিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে : রাসিক প্রশাসক

নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0” সেমিফাইনাল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও ব্র্যাকের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

জ্ঞানের আলোয় আলোকিত সমাজ: শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি