Monday , 20 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জনগণের মতামতের ভিত্তিতে আগামিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে : রাসিক প্রশাসক

প্রতিবেদক
বাসস
July 20, 2026 1:47 pm

বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় টাউন-লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ নগর ভবনের সম্মেলন কক্ষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এ সভা হয়।

তিনি বলেন, নগরের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার এবং নগরকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।

মাহফুজুর রহমান আরো বলেন, সোনাদিঘী মসজিদ সম্প্রসারণ, রাজশাহী সেন্ট্রাল পার্ক ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগফুর পেট্রোল পাম্প থেকে সাহেববাজার পর্যন্ত সড়কের উন্নয়ন এবং রেলগেট-বর্ণালী, তালাইমারি মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরের ব্যস্ততম মোড়গুলো প্রশস্ত ও উন্নয়নে কাজ করা হবে।

নাগরিক সেবাকে আরো গতিশীল করতে মাঠপর্যায়ে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভার মাধ্যমে প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ।

রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা রাজশাহী মহানগরের উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

বক্তারা নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে রাসিক প্রশাসকের নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান এবং প্রশংসা করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

এ সময় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই

গাজা থেকে ঘুড়ি-ড্রোন পাঠানো বন্ধ না হলে অভিযান জোরদারের হুঁশিয়ারি ইসরাইলের

চুনারুঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক

চর মোন্তাজ পুরান বাজারের রাস্তা এখন মরণফাঁদ

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ