Monday , 7 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 7, 2026 9:45 am

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সম্প্রতি নিয়োগ পাওয়া ১৪ হাজার শিক্ষককে পদায়নের লক্ষ্যে আপাতত সব ধরনের শিক্ষক বদলি স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, ‘যে ১৪ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের পদায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, বদলি কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও জটিলতার বিষয়টি সরকার পর্যালোচনা করছে। শিক্ষকদের বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল প্রকাশ করা হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ববি হাজ্জাজ বলেন, ‘১৪ হাজারের বেশি যে নিয়োগ হবে, তার জন্য সব বদলি এখন স্থগিত। ১৪ হাজারের ফিক্সড হয়ে গেলে নতুন করে আবার চালু হবে। তখন এটা নেওয়া যাবে।’ তিনি আরও বলেন, নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন হওয়ার পর বদলি কার্যক্রম পুনরায় চালু হবে। তবে তখন বর্তমান নীতিমালা বহাল থাকবে নাকি নতুন কোনো পদ্ধতি চালু হবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ৪ ডাকাত গ্রেফতার

খুবিতে প্রথমবারের মতো কুআ’র জব ফেয়ার শুরু

নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা

যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বর্ষায় শাপলাই ভরসা, দিনে ২ হাজার টাকা আয় বরিশালের কৃষকের

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল কোটচাঁদপুরের ৭ কৃতিসন্তান

জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের

ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা