Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বর্ষায় শাপলাই ভরসা, দিনে ২ হাজার টাকা আয় বরিশালের কৃষকের

বর্ষা মৌসুমে কৃষিজমি পানিতে তলিয়ে গেলে কাজের সুযোগ কমে যায়। এমন সময়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার শত শত মানুষের জীবিকার প্রধান অবলম্বন হয়ে উঠেছে প্রাকৃতিকভাবে জন্মানো শাপলা সংগ্রহ ও বিক্রি।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া-চৌদ্দমেদা বিলসহ বিভিন্ন বিল, খাল ও জলাবদ্ধ কৃষিজমিতে ভোর থেকেই নৌকা নিয়ে শাপলা সংগ্রহে নামেন স্থানীয়রা। রাজিহার, গৈলা, বাকাল, বাগধা ও রতপুর ইউনিয়নের কয়েকশ’ মানুষ মৌসুমি এ পেশার সঙ্গে যুক্ত। সংগ্রহ করা শাপলা স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করা হয়। পরে সেগুলো ভ্যানযোগে জেলার বিভিন্ন হাট-বাজার ও আশপাশের উপজেলার গ্রামাঞ্চলে সরবরাহ করা হয়।

শাপলা সংগ্রহকারী মো. কালাম হাওলাদার জানান, বর্ষায় কৃষিকাজ কমে যাওয়ায় তিনি প্রতিদিন নৌকায় বিলে গিয়ে ২০০ থেকে ৪০০ মুঠা শাপলা সংগ্রহ করেন। স্থানীয় পাইকাররা প্রতি মুঠা প্রায় ৫ টাকা দরে শাপলা কিনে নেন। পাইকার বনজ মন্ডল বলেন, সংগ্রহকারীদের কাছ থেকে শাপলা কিনে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রতি মুঠা ১০ টাকায় বিক্রি করেন। প্রতিদিন ২০০ থেকে ৩০০ মুঠা শাপলা বিক্রি হয় এবং সব খরচ বাদ দিয়েও ভালো আয় থাকে।

স্থানীয়দের মতে, মৌসুমে একজন সংগ্রহকারী প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ মুঠা শাপলা সংগ্রহ করতে পারেন। ভালো দিনে কারও কারও আয় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। শাপলা সংগ্রহকারী রহমান বলেন, বছরে প্রায় চার মাস তিনি এ কাজ করেন। কৃষিকাজ বন্ধ থাকায় শাপলা বিক্রির আয় দিয়েই সংসারের প্রয়োজনীয় খরচ মেটান। কোনো ধরনের পুঁজি ছাড়াই এই কাজ করা যায় বলে এটি বর্ষাকালে তাদের জন্য বড় সহায়তা।

স্থানীয়ভাবে শাপলা সবজি হিসেবে বহুল ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে শহরাঞ্চলেও এর চাহিদা বেড়েছে। ফলে প্রাকৃতিকভাবে জন্মানো এই জলজ উদ্ভিদ এখন স্থানীয় বাজারে অর্থকরী পণ্যে পরিণত হয়েছে। আষাঢ় থেকে ভাদ্র পর্যন্ত তিন-চার মাসের মৌসুমে খাল-বিল, ডোবা, পুকুর এবং পানিতে ডুবে থাকা কৃষিজমিতে স্বাভাবিকভাবেই শাপলা জন্মে, যার জন্য আলাদা কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না।

আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা বলেন, শাপলা প্রচলিত কৃষিপণ্যের আওতাভুক্ত নয়; এটি প্রাকৃতিকভাবে জলাশয় ও কৃষিজমিতে জন্মে। তাই কৃষি বিভাগের সরাসরি পরামর্শ দেওয়ার সুযোগ সীমিত হলেও সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের সহযোগিতা করা হয়। বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম বলেন, যথাযথ সংরক্ষণ ও বিদেশে রপ্তানির ব্যবস্থা করা গেলে শাপলা থেকে প্রতিবছর কয়েক কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। তিনি আরও জানান, প্রতি ১০০ গ্রাম শাপলা লতায় ৩১ গ্রাম শর্করা, ৩ গ্রাম প্রোটিন এবং ৭৬ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা মানবদেহের জন্য উপকারী।

আগৈলঝাড়ার বিলাঞ্চলে একসময় বর্ষা ছিল কর্মহীনতার সময়। এখন সেই বর্ষাই শাপলা সংগ্রহ, পাইকারি ও খুচরা বিক্রিকে কেন্দ্র করে একটি মৌসুমি অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি করেছে। সংগ্রহকারী, পাইকার ও পরিবহনসংশ্লিষ্ট অনেক মানুষের আয়-রোজগারের সুযোগ তৈরি হওয়ায় জাতীয় ফুল শাপলা এ অঞ্চলের বহু পরিবারের জন্য বর্ষাকালের নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‘সরকার সতর্ক না হলে ক্ষমতায় থাকতে পারবে না’: মামুনুল হক

কুয়াকাটা পশ্চিম বেরিবাঁধ: জনগণের টাকায় দুর্নীতির কার্পেট

পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে টুরিস্ট বাস থেকে ভারতীয় চোরাচালান জব্দ

স্থানীয় সরকার নির্বাচন হবে সংবিধানের বিধান মেনে: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল

প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’

চৌদ্দগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৫৭ মামলায় ৫৯ আটক