Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনা

কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে টানা তৃতীয়বারের মতো মহাদেশীয় প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলল আলবিসেলেস্তেরা।

প্যারাগুয়ের লুকেতে কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হয়। শুরু থেকেই ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও আক্রমণাত্মক ফুটসালের লড়াই।

ম্যাচের অষ্টম মিনিটে থমাস বারিউসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল হজমের পর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে ব্যর্থ হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুকার গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর জয়সূচক গোলের খোঁজে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে লরেঞ্জো সামপ্রেদ আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন। এরপর আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পাশাপাশি বয়সভিত্তিক দক্ষিণ আমেরিকান ফুটসালে নিজেদের আধিপত্য আরও শক্ত করার পাশাপাশি শিরোপার হ্যাটট্রিকও পূর্ণ করেছে আলবিসেলেস্তেরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশ কারিগরি শিক্ষা বোর্ডের

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

কালকিনিতে ভ্যাকসিন সংকট: সাপে কাটা ও কুকুর-বিড়ালের কামড়ে রোগীরা বিপাকে

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

বাউফলে ইঞ্জিনিয়ার ফারুখ আহমেদের পক্ষে লিফলেট বিতরণ