Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কৃষিঋণ ৭৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের ঘোষণা বিজয়ের

ভারতের তামিলনাড়ু সরকার কৃষকদের জন্য ফসল ঋণ মওকুফ কর্মসূচির পরিধি বাড়িয়ে ৬ হাজার ২২০ কোটি রুপিতে উন্নীত করেছে। নতুন সিদ্ধান্তের আওতায় ১৩ লাখ ৩৪ হাজার কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছে রাজ্য সরকার।

সোমবার রাজ্য বিধানসভায় এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী সি বিজয় জোসেফ। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে কৃষকদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “তামিলনাড়ুর মানুষ যদি সরকারের জীবন হয়, তাহলে কৃষকরা সেই জীবনের নিঃশ্বাস।” কৃষকদের জীবিকা রক্ষা, ঋণের চাপ কমানো এবং কৃষি খাতকে শক্তিশালী করাকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

নতুন নীতিমালা অনুযায়ী, সমবায় ব্যাংক থেকে ৭৫ হাজার রুপি পর্যন্ত ফসল ঋণ নেওয়া কৃষকদের পুরো ঋণ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি মওকুফের সুবিধা মিলবে। এতে ২ লাখ ৩৮ হাজার ২৬৪ জন কৃষক সর্বোচ্চ ৪০ হাজার রুপি পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাবেন।

এ ছাড়া ১ লাখ রুপির বেশি ফসল ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি করে মওকুফ করা হবে। এ সুবিধা বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৯৫৩ কোটি ৬ লাখ রুপি। ফলে পুরো ঋণ মওকুফ কর্মসূচির মোট ব্যয় দাঁড়াবে ৬ হাজার ২২০ কোটি রুপি। সরকার জানিয়েছে, গত ৩১ জুলাই পর্যন্ত ৫ হাজার ২৬৭ কোটি রুপি সরাসরি ১৩ লাখ ৩৪ হাজার কৃষকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী সি বিজয় জোসেফ আরও জানান, গত ২৫ মে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তার সরকার প্রথমে ৫০ হাজার রুপি পর্যন্ত ফসল ঋণ মওকুফের সিদ্ধান্ত নেয়। পরে কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ১৯ জুন সেই সুবিধার পরিধি আরও বাড়ানো হয়। পাশাপাশি তিনি বলেন, আগের সরকার সমবায় ব্যাংকের পাওনা ৪ থেকে ৫ বছরে ১২ কিস্তিতে পরিশোধ করলেও বর্তমান সরকার কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ঋণ মওকুফ কর্মসূচি সম্প্রসারণ করেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

চরভদ্রাসনে ভাঙা সংযোগ ব্রিজে ঝুঁকিতে শতাধিক পরিবার ,দ্রুত সংস্কারের দাবি

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ৭ নির্দেশনা

কাপ্তাই হ্রদের জলে ভাসল বিঝুর ফুল

উন্নয়ন-মানবিকতায় রাজাপুরে প্রশংসিত ইউএনও রাহুল চন্দ

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উত্তোলন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ